
এম আবুহেনা সাগর,ঈদগাঁও
করোনা সংকটে কর্মহীন দরিদ্র মানুষদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেছেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ কানিজ ফাতেমা আহমদ। তিনি ব্যাক্তিগত তহবিল থেকে এই ত্রান বিতরন করেন। পহেলা এপ্রিল বিকেলে ঈদগাহ হাই স্কুল মাঠে ত্রান বিতরনকালে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য মাহমুদুল করিম মাদু, সোহেল জাহান চৌধুরী,আ,লীগ নেতা সেলিম মোর্শেদ ফরাজী,সাইফুল ইসলাম,শাহজাহান মনির,ইউপি সদস্য ওসমান সরোয়ার ডিপো,ছাত্রলীগ নেতা ইরফানুল করিম,তানজিদ ওয়াহিদ লোটাস ও মনজুর আলমসহ আরো অনেকে। প্রায় দেড় শতাধিক পরিবারের মাঝে এই ত্রান বিতরন করা হয়।













