
কাজী এম,আবদুল্লাহ আল মামুন
মুয়াজ্জিন যখন আজান মাধ্যেমে মানুষকে ডাক ছিলেন মহান আল্লাহর ঘরে নামাজ পড়তে আসার জন্য। ঠিক এসময় আল্লাহ ররাব্বুল আলামীন নিজেই সেই মুয়াজ্জিনকে ডেকে নিয়ে গেলেন তাঁহার দরবারে।
আজান শেষ না হওয়ার আগেই মসজিদের ফ্লোরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন মাওলানা আবুল কালাম।
কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের
নুর মোহাম্মদ চৌধুরী বাজার জামে মসজিদে
আসরের আজানের সময় এমন ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী গ্রামের বাসিন্দা ছাত্রনেতা আনিসুল মোস্তফা জানান
২ এপ্রিল বৃহস্পতিবার আসরের নামাজের আযান দেয়া অবস্হায় মাওলানা আবুল কালাম ঢলে পড়লে
উপস্হিত মুসল্লিরা এগিয়ে আসে,
ওই স্হানেই তার মৃত্যু হয়,
মাওলানা আবুল কালাম দীর্ঘ সময় ধরে ওই মসজিদে মুয়াজ্জিনের দায়ীত্ব পালন করে আসছেন,
তিনি পি,এম,খালী ইউনিয়নের মাছুয়াখালী মাঝের পাড়ার আলতাজ চৌকিদারের পুত্র,
মুয়াজ্জিন মাওলানা আবুল কালামের এভাবে মৃত্যু হওয়ার সংবাদটি এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে।
ব্যক্তি গত জীবনে তিনি ৪ সন্তানের জনক
করেন।
৩ এপ্রিল শুক্রবার সকাল ১০ টায় মরহুম মাওলানা আবুল কালামের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে













