
মিছবাহ উদ্দীন (আরজু), মহেশখালী
মহেশখালীতে ২০১৯ সালের ২৩ নভেম্বর আত্মসমর্পণ করেছিলেন ৯৬ জন জলদস্যু ও অস্ত্র কারিগর।
তাদের পরিবারকে আজ দেয়া হল মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি মোতাবেক এক লাখ টাকা করে চেক। কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে এ উপলক্ষে আজ অনুষ্ঠিত চেক প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি যথাযথ সময়ে পালন করার চেস্টা করা হয়। এটি তারই প্রমাণ।
জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মহেশখালী-কুতুবদিয়ার এমপি আশেক উল্লাহ রফিক প্রধান অতিথি ও পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানসহ পদস্থ সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুদানের চেক হাতে নিয়ে পরিবারের একজন সদস্য বললেন, বড় বিপদের সময়ে চেকটি পেলাম এজন্য অশেষ ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে।
এদিকে করোনার প্রভাবে মহেশখালী কুতুবদিয়ার কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে বলে জানান সাংসদ আশেক উল্লাহ রফিক।













