এসডিজি দফতরের নির্দেশ: সৈকতের জীববৈচিত্র্য রক্ষায় কাজ করবে কউক

0
23

বিশেষ প্রতিবেদক:

করোনার প্রভাবে পর্যটক ও জনশূন্য দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার।সেখানে সৈকতের নীল জলরাশি ও বালিয়াড়িতে এখন প্রকৃতির রাজত্ব। বালিয়াড়ি জুড়ে সাগরলতার স্নিগ্ধ হাসি, লাল কাঁকরা ছোটাছুটি।নীল জলে ফিরেছে দীর্ঘদিন অদৃশ্য হয়ে থাকা অনেক জীববৈচিত্র।

এদিকে,সৈকতের এমন জীববৈচিত্র্য রক্ষার জন্য দীর্ঘদিন দাবি জানিয়ে আসছিলেন কউক চেয়ারম্যান। এজন্য কউক চেয়ারম্যান প্রধানমন্ত্রীর বরাবর লিখিত আবেদনও করেছিলেন।তারই প্রেক্ষিতে সৈকতের পরিবেশ রক্ষার্থে যেমন, কচ্ছপ, লাল কাঁকড়া, সমুদ্র লতাসহ উদ্ভিদ ও প্রজাতি সংরক্ষণের জন্য প্রধানমন্ত্রীর দপ্তর এসডিজি থেকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন কউক চেয়ারম্যান।

এরই ধারাবাহিকতায় সৈকতের জীববৈচিত্র সংরক্ষণের ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। এখন থেকে এসব জীববৈচিত্র্য রক্ষায় কাজ করে যাবে কউক।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে.কর্ণেল (অব.) ফোরকান আহমদ এলডিএমসি, পিএসসি বলেন, জনশূন্য সৈকতে সামুদ্রিক নানা প্রজাতির কচ্ছপ,লাল কাঁকড়ার অবাধ বিচরন, প্রেয়সীর শাড়ীর আঁচলের মত “সমু্দ্রলতা”, ডলফিনের হৃদয় নিংড়ানো বাহারী ড্যান্স ও ঢেউয়ের তালে তালে নীল তিমির লেজ দর্শন এই সমুদ্র সৈকতের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে।

তিনি আরও বলেন,আমি সমুদ্র পাড়ের মানুষ হিসেবে বলতে পারি, পর্যটক শূন্য সমুদ্র সৈকতের এমন দৃশ্য কখনো চোখে পড়ে নাই। তাই এমন সুন্দর পরিবেশ-জৈববৈচিত্র আর হারিয়ে যেতে দেয়া যায় না।এসব সংরক্ষণ করা হবে।

 

 

সম্প্রতি চলমান করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণে চলছে টানা নিষেধাজ্ঞা। এ কারণে ১২০ কিলোমিটার দীর্ঘ সৈকতজুড়ে এখন কেবলই নির্জনতা। সাগরের ঢেউয়ের গর্জন ছাড়া আর কোন কোলাহল নেই। নির্জন এ সৈকতে রাজত্ব করছে সামুদ্রিক কাছিম, বিভিন্ন প্রজাতির কাঁকড়া ও শামুক। সৈকতের এমন দৃশ্য একেবারেই বিরল।

সৈকতের বর্তমান পরিস্থিতিকে ইতিবাচক হিসেবে দেখছেন পরিবেশবাদীরা। পাশাপাশি এসব প্রাণ-প্রকৃতি, জীববৈচিত্র্য রক্ষায় সৈকতের কয়েকটি অংশকে প্রকৃতিবান্ধব হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছিল তারা। তার মধ্যে এসব প্রাণ-প্রকৃতি, জীববৈচিত্র্য রক্ষায় ঘোষণা দিল কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ।

আগেকরোনাঃ রামুর মেরংলোয়ায় কর্মহীন অসহায় পরিবারেরর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
পরেটেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ২ তরুণ নিহত, পুলিশের দাবি মাদক কারবারি