
কাজী এম,আবদুল্লাহ আল মামুন
কক্সবাজার সদর উপজেলাধীন
পিএমখালীর বিশিষ্ট ব্যবসায়ী মৌঃ রফিক ইন্তেকাল করছেন ইন্নালিল্লাহি ওয়া….রাজেউন।
১৪ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় কক্সবাজার সদর হাসপাতালে ডায়বেটিকস রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যু বরন করেন,
তিনি স্ত্রী ৩ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে যান।
আজ আসরের নামাজের পর স্হানীয় ধাওনখালী বড় মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্টিত হবে।
এদিকে সৎ ও মিষ্টভাষী রফিক সওদাগরের মৃত্যুতে
পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
রামু কলেজ ছাত্রদলের সভাপতি পি,এম,খালীর বাসিন্দা, ছাত্রনেতা আনিসুল মোস্তফা জানান মরহুম রফিক সওদাগর নুরমোহাম্মদ চৌধুরী বাজারের একজন সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন।
তাঁর মৃত্যুতে বাজারের সকল ব্যবসায়ী শোকাহত বলেও তিনি জানান।













