ঈদগাঁওর কালিরছড়ায় গৃহবধূকে জোরপূর্বক তালাক দেওয়ার অভিযোগ

0
13

মোঃ খোরশেদ হেলালী:

কক্সবাজার সদরের কালিরছড়া এলাকায় অসহায় এক গৃহবধূকে তালাক  দিতে বড় ভাইকে জোর পূর্বক বাধ্য করেছে বিদেশ ফেরত ছোট ভাই। এমন অভিযোগ করেছে তালাকের শিকার অসহায় গৃহবধু রোজিনা আক্তার। ১৭ই এপ্রিল বিকাল ৭ টায় ঘটনাটি ঘটেছে। এব্যাপারে ঈদগাঁও তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সূত্রে জানা গেছে কালিরছড়া এলাকার অাজিজুর রহমানের পুত্র ইউনুছ প্রেম করে বিয়ে করে রশিদ নগর ইউনিয়নের কাহাতিয়া পাড়া এলাকার মৃত হাফিজুর রহমানের মেয়ে রোজিনা অাক্তারকে ।বর্তমানে তাদের সংসার ৬ বছরে পদার্পণ  করছে। এরমধ্যে ইউনুছের ছোট ভাই সৌদি অারব থেকে এসে গরীবের মেয়েকে তালাক দেওয়ার জন্য বড় ভাইকে চাপ প্রয়োগ করতে থাকে। বড় ভাই ইউনুচ তার বউকে তালাক দিতে অস্বীকৃতি জানালে  বড় ভাই ইউনুছকে  সন্ত্রাসীদের দিয়ে মেরে রক্তাক্ত ও হুমকি প্রদর্শন করে।পরে রোজিনার স্বামী ইউনুছকে মারধরের খবর পেয়ে শাশুড় বাড়ির লোকজন দেখতে গেলে তাদেরকেও বিভিন্নভাবে হেনস্তা ও এবং মারধর করে আহত করে। বর্তমানে অাহতরা প্রাথমিকভাবে চিকিৎসা নিয়ে বাড়িতে অসহায় অবস্থায় দিনাতিপাত করছেন।অাহত রোজিনার স্বামী ইউনুছ সংবাদিকদের জানানন ,ছোট ভাই মোঃ জোবায়ের হুমকি ও চাপ প্রয়োগ করে আমাকে আমার বউকে তালাক দিতে বাধ্য করে। আমি আমার বউকে ফিরে পেতে চাই। এব্যাপারে ঘটনারবলী অসহায় গৃহবধূ রোজিনা তদন্তপূর্বক অাইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের নিকট হস্তক্ষেপ কামনা করেছেন।

আগেকানাডায় বন্দুকধারীর গুলিতে ১৬ জন নিহত
পরেরামুর আওয়ামী লীগ নেতা নজিবুল আলমের ইন্তেকাল: নেতৃবৃন্দের শোক