
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ২৩ এপ্রিল বৃহস্পতিবার ৫৩ জনের স্যাম্পল টেস্টের মধ্যে একজন করোনা পজেটিভ। সে টেকনাফের বাসিন্দা এবং পরুষ। বাকী ৫২ জনের রিপোর্টস করোনা ‘নেগেটিভ’ পাওয়া গেছে।
বিষয়টি কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া নিশ্চিত করেছেন। ঢাকার আইইডিসিআর থেকে আনুষ্ঠানিকভাবে এই টেস্টের সমন্বিত ফলাফল ঘোষনা করা হবে বলে তিনি জানান।













