দরিদ্র কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিল কক্সবাজার জেলা ছাত্রদল

0
5

নিজস্ব প্রতিবেদকঃ

খুরুস্কুলে দরিদ্র কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিল কক্সবাজার জেলা ছাত্রদল। করোনাভাইরাসে সৃষ্ট মাববিক বিপর্যয়ে অর্থের অভাবে বর্ঘায় নেওয়া ধানী জমিতে চাষ করা পাকা ধান কেটে ঘরে তুলতে পারছিল না খুরুশকুল ডেইলপারা এলাকার হত দরিদ্র কৃষক আনসুর আলী ও  নুরল আলম।

এদিকে কালবৈশাখীর প্রভাবে যেকোন মূহুর্তে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। সংকটময় এ পরিস্থিতিতে শ্রমীক সংকটের ফলে অতিরিক্ত মজুরীর কারনে জমিতে পাকা ধানগুলো ঘরে তুলতে পারছিলনা খরুস্কুলের দরিদ্র কৃষকরা। এতে করে মাঠে থাকা পাকা ধানগুলো নষ্ট হওয়ার শংকায় ছিল কৃষকরা।  উক্ত খবরটি জেলা ছাত্রদলের সাবেক সফল দফতর সম্পাদক ফয়সাল মোসারফ কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি(ভারপ্রাপ্ত) সাইফুর রহমান নয়ন ও   সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মিজানুল আলমকে অবগত  করলে তাদের কক্সবাজার জেলা ছাত্রদলের  ২০-২৫ জন নেতাকর্মী নিয়ে নির্দিষ্ট সামাজিক দূরুত্ব বজায় রেখে প্রচন্ড তাপদাহে স্বেচ্ছাসেবী হয়ে কৃষকের দুই কানি জমির পাকা ধান কেটে কৃষকের ঘরে তুলে দেন কক্সবাজার  জেলা ছাত্রদলের নেতৃবৃন্দরা। ধান কাটায় অংশ নেওয়া নেতাকর্মীদের মাঝে জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ফায়সাল মোশরফ। জয়নুল আবেদীন জয়,সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, জেলা ছাত্রদল।আব্দুল্লাহ আল নোমান সাগর সদস্য জেলা ছাত্রদল। নাজমুল হুদা সাহেদ সাংগঠনিক সম্পাদক সদর উপজেলা ছাত্রদল। জানিব চৌধুরী,সভাপতি খুরুশকুল ইউনিয়ন ছাত্রদল।  কপিল উদ্দিন রিপাত ছাত্রনেতা জেলা শাখা।রিয়াজ উদ্দীনমো,কামাল ঈসমাইররায়হান দিদারুল আলম সহ প্রমুখ।

এব্যাপারে কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি(ভারপ্রাপ্ত) সাইফুর রহমান নয়ন জানান, হাসবে কৃষক বাঁচবে দেশ মেজর জিয়ার বাংলাদেশ এই  শ্লোগানকে ধারন করে দেশনায়ক  তারেক রহমানের নির্দেশনা ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পরামর্শক্রমে করোনার কঠিন এ দুঃসময়ে আমরা কর্মহীন অসহায় ও দরিদ্র মানুষের সহায়তা প্রদানে সাধ্যমত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

এব্যাপারে খুরুস্কুলের ডেইলপাড়ার কৃষক আনসুর আলী ও  নুরল আলম জানান,  এবার ধানের ফলন আশানুরুপ ভাল হয়েছে। করোনা পরিস্থিতিতির কারনে শ্রমীক সংকটের ফলে অতিরিক্ত মজুরীর কারনে অর্থের অভাবে জমির পাকা ধানগুলো ঘরে তুলতে পারছিলনা। পাশাপাশি কালবৈশাখীর প্রভাবে যেকোন মূহুর্তে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এতে করে মাঠে থাকা পাকা ধানগুলো নষ্ট হওয়ার শংকায় ছিল তারা। এ অবস্থায়  জেলা ছাত্রদলের একঝাঁক নেতাকর্মী তীব্রতাপদাহ সহ্য করে আমাদের ২ কানি ধান কেটে ঘরে তুলে দেয়। অসহায় দরিদ্র কৃষকের পাশে থাকার জন্য তারা কক্সবাজার জেলা ছাত্রদলের নেতাকর্মীদের ভূয়সী প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

আগেকক্সবাজারে আরো একজন করোনায় আক্রান্তঃ আক্রান্ত রোগী বেড়ে ৭
পরেরামুতে পবিত্র রমজানের দু’দিন আগে টিসিবি’র পণ্য পেয়েছে সাধারণ মানুষ