কক্সবাজারে ৭২ করোনা টেস্টের ২জন পজেটিভ, বাকীরা সবই নেগেটিভ

0
9

 

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর (পলিমারি চেইন রি-অ্যাকশন) ল্যাবে শুক্রবার ২৪ এপ্রিল ৭২ জনের স্যাম্পল টেস্টের মধ্যে ২ জন পজেটিভ। তার একজন কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছরার ও অপরজন টেকনাফের বাসিন্দা এবং ২ জনই পুরুষ। বাকী ৭০ জনের সব রিপোর্টই ‘নেগেটিভ’ পাওয়া গেছে।

 

বিষয়টি কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া  নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকার আইইডিসিআর থেকে আনুষ্ঠানিকভাবে এই টেস্টের সমন্বিত ফলাফল ঘোষনা করা হবে।

এনিয়ে মোট কক্সবাজারে ৯ জন করোনা ভাইরাস জীবাণু আক্রান্ত রোগী সনাক্ত করা হলো।

আগেসিগারেট খাওয়া নিয়ে দুই কিশোর গ্যাং এর সংঘর্ষে নিহত ২
পরেএকদিনে করোনা কেড়ে নিল আরও ৪ জন, নতুন আক্রান্ত ৫০৩