
এম আবুহেনা সাগর,ঈদগাঁও
পবিত্র রমজানে দক্ষিন চট্রলার বৃহৎ বানিজ্যিক কেন্দ্র ঈদগাঁওর হাট বাজারে সবজিসহ নিত্যপন্যের দাম তিনগুন বেড়ে গেছে। তবে কদিন ধরে এসব পন্যের দাম ঊর্ধ্বমুখী। এতে করে,বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যসহ দৈনিক আয়ের উপর নির্ভরশীল মানুষ। ২৫ এপ্রিল বাজার ঘুরে প্রয়োজনীয় দ্রব্য মূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির চিত্র চোখে পড়ে।
হঠাৎ বাজারদর বাড়ার কারনে হতাশ করোনায় কর্মহীন লোকজন। রমজানের আগের দিন মুড়ি বিক্রি হয় কেজি প্রতি ৭৫ টাকা। সে মুড়ি প্রথম রমজানের দিন ৮০ টাকায় বিক্রি করা হয়। কাঁচা মরিচ কেজি ৩০ টাকা বিক্রি হলেও সেটি বর্তমানে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। শষা বিক্রি হয়েছিল ৩০ টাকা,বর্তমানে সে শষা ৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। এমন অস্থিরতার পরও নেই কোন বাজার মরিটরিং কার্যক্রম। ঈদগাঁও বাজারে মনগড়া দামে সবজি, নিত্যপন্যেসহ তরকারী বিক্রি করার পরও প্রশাসন কিংবা বাজার কমিটির নেই বিশেষ তৎপরতা। এই নিয়ে হতাশ হয়ে পড়েছেন গ্রামীন জনপদের সাধারন লোকজন। সবজি বাজারের ক্ষেত্রে প্রতি কেজিতে ৫/১০ টাকা বৃদ্বি পেয়েছে,তবে আদা, চুলা চিনি,মশুর ডাল,চালের দাম ক্রয় ক্ষমতার বাইরে।ক্রেতারা জানান,বাজারে পণ্য সরবরাহ থাকার পরও শুধু ব্যবসায়ীদের বাড়তি মুনাফার চিন্তায় দাম বাড়িয়ে নিচ্ছে। রমজানে অস্বাভাবিক হারে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ পড়েন চরম ভোগান্তিতে। রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থাসহ মনিটরিং করার প্রতি আহ বান জানিয়েছেন ক্রেতা সাধারন।
ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সভাপতি শাহনেওয়াজ চৌধুরী মিন্টুর মুঠোফোনে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।













