সদরের ঝিলংজায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

0
6

নিজস্ব প্রতিনিধিঃ

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা থেকে রাশেদা আক্তার রিফা (২০) নামে এক গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৬ এপ্রিল) বিকেল চারটার দিকে ঝিরংজার দক্ষিণ মুহুরী পাড়া থেকে তার মৃতদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ। নিহত রাশেদা ঝিলংজার দক্ষিণ মুহুরী পাড়ার সোহেল রানার স্ত্রী বলে জানা গেছে।

 

 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, পারিবারিক কলহ লেগেই থাকতো পরিবারে। রোববার সকাল থেকে দরজা না খোলায় পরে ৯৯৯ এর মাধ্যমে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে রাশেদার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. খায়েরুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা আসলে বিস্তারিত বলা যাবে।

আগেনাইক্ষ্যংছড়িতে সুস্থ হয়ে ঘরে ফিরলেন করোনা রোগি আবু ছিদ্দিক
পরেরামু কাউয়ারখোপের অসহায় মানুষের পাশে দাঁড়ালো “সখা-০৯”