ইসলামপুরে হাতির পালের আক্রমনে তামাক শ্রমিকের মৃত্যু

0
7

আনোয়ার হোছাইন,ঈদগাঁহ

কক্সবাজার সদর উপজেলার  ইসলামপুরের হাতির আক্রমণে এক তামাক শ্রমিক  নিহত হয়েছে।হতভাগা  শ্রমিকের নাম আবদুর রহমান(৪৮)।সে ইসলামপুর ইউনিয়নের পূর্ব নাপিতখালী এলাকার মৃত ফজলুল করিমের ছেলে।নিহতের এলাকার ইউপি সদস্য ও ফুলছড়ি বনবিটের হেডম্যান আবদুস শুক্কুর জানান,নিহত আবদুর রহমান দীর্ঘ দিন যাবত পার্শ্ববর্তী রামু  উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের পূর্ব দিকে  বন এলাকা সংলগ্ন বাক্কল নামক স্থানে  এক তামাক চাষীর অধীনে শ্রমিক হিসেবে কাজ করে আসছিল।

 

সোমবার (২৭ এপ্রিল) রাত ৮ টার তামাক পাতা পোড়ানোর সময় হঠাৎ বন থেকে আসা হাতির পালের আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলেই মর্মান্তিক ভাবেই মৃত্যু বরণ করেন। নিহতের শরীরের একাধিক স্থানে ক্ষত রয়েছে।  তামাক চাষী ও প্রতিবেশী শ্রমিকদের মাধ্যমে সংবাদ পেয়ে, তাদের সহায়তায় রাতেই নিহতের স্বজনরা তার লাশ বাড়িতে নিয়ে আসেন।রিপোর্ট লিখার সময় নিহতের লাশ দানের প্রস্তুতি চলছিল।রমজান মাসে এ মর্মান্তিক মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া বিরাজ করছে।

আগেমে মাসে করোনার টিকা তৈরি করতে যাচ্ছে ভারত
পরেসমুদ্রে ভাসমান ৫ শতাধিক রোহিঙ্গা: যুক্তরাজ্যের অনুরোধ প্রত্যাখ্যান করল বাংলাদেশ