ঈদগাঁওতে বেশী দামে পন্য বিক্রি : ৫০ হাজার টাকা জরিমানা 

0
11

নিজস্ব প্রতিনিধি ,ঈদগাঁও

কক্সবাজার সদরের ঈদগাঁওতে মূল্য তালিকা ও ক্রয় রশিদ সংরক্ষণ না করা এবং অধিক দামে পণ্য বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। ২৯ এপ্রিল দুপুরে ঈদগাঁও বাজারে এই অভিযান চালানো হয়।

অভিযানে ঈদগাঁও এলাকায় বাজার মনিটরিং এবং করোনা সংক্রমণ রোধে অভিযান পরিচালিত হয়। এছাড়া অপ্রয়োজনীয় ঘোরাঘুরি না করে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য মাইকিং করা হয়।

অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া সুলতানার নেতৃত্বে আনসার বাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগেকক্সবাজারে করোনা ভাইরাস প্রতিরোধে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা
পরেবানরের দেহে সফল প্রয়োগ, অক্টোবরেই করোনার টিকা বাজারে আনতে চায় ভারত