কক্সবাজারে উখিয়া ও চকরিয়ার আরো ৩ জন করোনায় আক্রান্ত

0
8

সিবিকে ডেস্কঃ

কক্সবাজারের ল্যাবে পরীক্ষা করা রিপোর্টে নতুন করে আরো ৩ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। বুধবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া।

তিনি বলেন, রোববার কক্সবাজারের ৮টি উপজেলা, ৩৪টি রোহিঙ্গা ক্যাম্প ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে মোট ৯৫ জন সন্দেহভাজন রোগীর করোনা নমুনা সংগ্রহ করা হয়। পরে পরীক্ষা করার পর বুধবার দুপুর পর্যন্ত রিপোর্টে ৩  জনের দেহে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া যায়। এর মধ্যে উখিয়া উপজেলায় ২ জন, চকরিয়া উপজেলায় ১ জন।

এনিয়ে কক্সবাজার জেলায় করোনায় আক্রান্ত হিসেবে ২৩ জনকে শনাক্ত করা হয়েছে। যদিও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষা হওয়া আক্রান্তের সংখ্যা ২৫ জন। অপর ২ জন কক্সবাজার জেলার নিকটবর্তী নাইক্ষ্যংছড়ির উপজেলার বাসিন্দা।

 

 

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া আরও বলেন, গত ২৮ দিনে মোট ১১২৭ জন সন্দেহভাজন রোগীর করোনা ভাইরাস টেষ্ট করা হয় কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে। তারমধ্যে ২৫ জনের রিপোর্ট করোনা পজেটিভ পাওয়া গেল। এর মধ্যে মহেশখালীতে ১০ জন, টেকনাফে ৪ জন, উখিয়ায় ৪ জন, রামু ১ জন, চকরিয়ায় ২ জন, কক্সবাজার শহরে ২ জন। অপর ২ জন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের।

আগেকরোনাঃ কক্সবাজারে বুধবার ৯৫ জন টেস্টের মধ্যে ৩ জন পজেটিভ
পরেকক্সবাজারে গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ ছাত্রদলের পরিবারকে তারেক জিয়ার আর্থিক সহায়তা প্রদান