জেলায় ত্রাণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা সংক্রান্ত পর্যালোচনা সভা

0
6

সিবিকে ডেস্কঃ

কক্সবাজার জেলায় ত্রাণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা সংক্রান্ত পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ মে) জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ও কক্সবাজার জেলায় কোভিড-১৯ প্রতিরোধ কার্যক্রম সমন্বয়ক হেলালুদ্দীন আহমদ।

 

 

সভায় এই দুর্যোগ প্রতিরোধে স্বাস্থ্য ব্যবস্থাপনা, লকডাউন বাস্তবায়ন, সার্বিক ত্রাণ কার্যক্রম ব্যবস্থাপনা, আইন-শৃঙখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, খাদ্য উৎপাদন ও মজুদ অবস্থা, ধান কাটার প্রস্তুতি, বাজার ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে সার্বিক সমন্বয়, গৃহীত ব্যবস্থা ও চ্যালেঞ্জসমূহ উত্তরণের উপায়সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়৷

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – সংসদ সদস্য জাফর আলম , সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক, জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোঃ মাহবুব আলম তালুকদার, জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মজিবুর রহমান।

এ ছাড়া সেনাবাহিনী, নৌবাহিনীর প্রতিনিধি, সিভিল সার্জন, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ, জেলার সকল পৌরসভার মেয়র, উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, ডিপিএইচই নির্বাহী প্রকৌশলী, জেলা খাদ্য নিয়ন্ত্রক উপস্থিত ছিলেন।-সিবিএন

আগেমালয়েশিয়া বলে ট্রলার থেকে কক্সবাজারে নামিয়ে দিলো রোহিঙ্গাদের
পরেকাঁঠালের ভেতর ইয়াবা, দুই রোহিঙ্গা গ্রেপ্তার