ঈদগাঁওর গনমাধ্যমকর্মীদের খাদ্য সহায়তা দিল কউক চেয়ারম্যান

0
8
এম আবু হেনা সাগর,ঈদগাঁও
করোনার মহাদূর্যোগকালে এবার জেলা সদরের ঈদগাঁওর গনমাধ্যমকর্মীদের খাদ্য সহায়তা দিয়ে খবর নিল কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের চেয়ার ম্যান, ঈদগাঁওর কৃতি সন্তান লে :কর্ণেল (অব:) ফোরকান আহমদ।
৪রা মে বিকেলে ঈদগাঁও পাবলিক লাইব্রেরীর মাঠে স্থানীয় গনমাধ্যমকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাতে কউক চেয়ারম্যান বলেন, সাংবাদিক দের সঠিক তথ্য তুলে ধরতে হবে। হলুদ সাংবাদিকতার মাধ্যমে কখনো জনগনকে বিভ্রান্ত করা যাবেনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্টা পাল্টা লেখালেখি ও কমেন্টের মাধ্যমে দেশ ও জাতির ক্ষতি সাধন থেকে বিরত থাকতে হবে। এই সময় স্থানীয় সকল সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।
একইদিন ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্র লীগের আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতাকর্মী দেরকেও তিনি অনুরুপ সহায়তা দেন।
আগেছুটি বাড়ল ১৬ মে পর্যন্ত
পরেঈদের ছুটিতেও কর্মস্থল ছাড়তে পারবেন না সরকারি চাকরিজীবীরা