ঝিলংজায় করোনা আক্রান্ত রোগীর স্ত্রীও করোনা পজিটিভ,সংস্পর্শদের কোয়ারান্টাইন দাবি 

0
7
জাহেদ হাসান :
কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মুক্তারকুলের করোনা আক্রান্ত মুদি দোকানদার আব্দুর রহমানের সংস্পর্শে এসে করোনা আক্রান্ত হয়েছেন তারই স্ত্রী।
বৃহস্পতিবার (৭ মে) কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে সন্দেহভাজন পরীক্ষায় তার রিপোর্ট ‘পজিটিভ’ আসে। ইতিমধ্যে ৩০ বছরের এই নারী কক্সবাজার সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছেন। তার স্বামীর পজিটিভ রিপোর্ট আসার একদিন পরেই স্ত্রীর করোনা আক্রান্তের রিপোর্ট আসে।
স্থানীয় সূত্র জানান, মোক্তারকুল মসজিদের সামনে অবস্থিত মাঝারি আকারে একটি মুদি দোকানের দোকানেই ৫৫ বছর বয়সী আব্দুর রহমান ব্যবসা চালিয়ে আসছেন। হঠাৎ কিভাবে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন কোন প্রকারেও টেরও পাননি। তবে এই দোকানদার ডায়াবেটিস রোগে ভুগছিলেন। সেই কারণে কক্সবাজার শহরে ডাক্তারের কাছে চিকিৎসার জন্য যাতায়াত করতেন। এর আগে তিনি কক্সবাজার জেলার বাইরে যাওয়া-আসা ছিলোনা।
স্হানীয় যুবলীগ নেতা জুয়েল সিকদার বলেন, সে করোনায় আক্রান্ত হওয়ার আগে তার অনেক মানুষের সাথে আনাগোনা ছিল,মাঝে মধ্যে বাংলাবাজারের ফার্মেসী থেকে শুরু করে অনেক দোকানে আসা-যাওয়া করতো।তিনি আরও বলেন, তার সংস্পর্শে যে লোকজন ছিল যদি সে লোকগুলিকে খুঁজে বের করে কোয়ারান্টাইন নিশ্চিত করা না হয় তাহলে বাংলাবাজার সহ পুরো কক্সবাজার জেলা হুমকির মুখে পড়বে। তাই দ্রুত ওই লোকগুলিকে খুঁজে বের করে কোয়ারান্টাইন ঘোষণা করার দাবি জানান,
এদিকে কক্সবাজার সদর হাসপাতালের তত্বাবধায়ক ও সহকারী পরিচালক ডা. মোঃ মহিউদ্দিন কক্সবাজার ভিশন ডটকমকে জানান, আইসোলেশন ওয়ার্ডে যে রোগী ভর্তি আছেন তার স্বামীর একদিন আগেই করোনা টেষ্টে ‘পজিটিভ’ এসেছে। তার স্ত্রীকে সন্দেহজনক কারণে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রাখা হয়। বৃহস্পতিবার (৭ মে) তার নমুনা টেষ্টে পজিটিভ আসে। তাকে এই হাসপাতালে উপসর্গ অনুযায়ী চিকিৎসা দেয়া হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র বলছে. মুদি দোকানদার অন্যান্য অসুখ থাকায় তাকে চট্টগ্রাম কোভিড ১৯ ডেডিকেটেঢ হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
আগেসোশ্যাল মিডিয়ায় ‘গুরুত্বপূর্ণ’ ব্যক্তিদের নিয়ে ‘বিরূপ মন্তব্য’ করলেই ব্যবস্থা
পরেরামুতে জমি দখলে বাঁধা দেওয়ায় সন্ত্রাসীদের হামলায় ৪ জন আহত