বাংলাবাজারে জামায়াত নেতার অতর্কিত হামলায় আ.লীগ নেতা আহত

0
8

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার সদরের বাংলাবাজারে সাবেক শিবির ক্যাডার ও কতিপয় জামায়াত নেতার অতর্কিত হামলার শিকার হয়েছেন ঝিলংজা ইউনিয়ন আ.লীগের সহ সম্পাদক আব্দুর রহিম (৩৫)। তিনি বাংলাবাজার মোক্তারকুল এলাকার মৃত সুলতান আহাম্মদের ছেলে।

আহত আব্দুর রহিমকে আশংকাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ হামলার ঘটনাটি ঘটেছে শুক্রবার (৮ মে) সন্ধ্যায় বাংলা বাজার ষ্টশনের রাহামত উল্লাহর পানের দোকানের সামনে।

জানা যায়, ওই পানের দোকানে পান খাওয়ার জন্য যায় আ.লীগ নেতা রহিম। এমন সময় দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে কক্সবাজার সরকারি কলেজের সাবেক শিবির ক্যাডার ও স্থানীয় জামায়াত নেতা হামিদ, শহীদ, খোরশেদ এবং সিরাজ এর নেতৃত্বে কতিপয় স্থানীয় জামায়াতের নেতা কর্মীরা রহিমের উপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি রক্তাক্ত জখম হন।

পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় রাত সাড়ে ৮ টার দিকে আ.লীগের নেতা-কর্মীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপালে ভর্তি করে। এবং তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

ঝিলংজা ইউনিয়ন আ.লীগের সহ সম্পাদকের উপর হামলায় আ.লীগসহ অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

 

 

এদিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন আ.লীগ নেতা রহিমকে দেখতে সদর ঝিলংজা ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ দেখতে যান। নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

আগেকরোনার চিকিৎসায় দেশে প্রথম রেমডেসিভির উৎপাদন করল এসকেএফ
পরেরামুতে রোজাদারদের ইফতার সামগ্রী দিলেন বৌদ্ধ ভিক্ষু