কক্সবাজারে বুধবার আরো ১০ করোনা রোগী সনাক্ত

0
7

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে আরো ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।

বুধবার (১৩মে) ১৮৫ জনের স্যাম্পল টেস্টের মধ্যে ১০ জনের রিপোর্ট ‘পজেটিভ’ আসে।

বাকী ১৭৫ জনের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।

আক্রান্তদের মধ্যে কক্সবাজার সদর উপজেলায়-২ জন উখিয়া উপজেলায় ৫  জন ও চকরিয়া উপজেলায় ৩ জন  (তারমধ্যে ১জন পুরাতন রোগীর ফলোআপ)

কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

১৩মে বুধবার পর্যন্ত কক্সবাজার জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১২০জন।

 

এরমধ্যে চকরিয়া উপজেলায় ৩৬ জন, কক্সবাজার সদর উপজেলায় ২৬ জন, পেকুয়া উপজেলায় ২০ জন, মহেশখালী উপজেলায় ১২ জন, উখিয়া উপজেলায় ১৪ জন, টেকনাফ উপজেলায় ৭ জন, রামু উপজেলায় ৪ জন। কুতুবদিয়া উপজেলায় এখনো কোন করোনা রোগী সনাক্ত করা হয়নি।

আগেকরোনাভাইরাস কোথায় কতক্ষণ বাঁচে
পরেঈদগাঁও বাজারে ৯ দোকানদারকে ৩৬ হাজার টাকা জরিমানা