খরুলিয়ায় মাদক ব্যবসায়ীদের গুলিবর্ষণের পর আতঙ্কে রাত কাটছে চরপাড়াবাসীর

0
7

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার সদরের খরুলিয়ায় অঘোষিতভাবে চলছে মাদককারবারীদের শাসন-শোসন। তাদের ক্ষমতার প্রভাব এতো বেশি যে- সাধারণ গ্রামবাসীদের মধ্যে যারা মাদকের বিরুদ্ধে প্রতিবাদ কিংবা কোনো অবস্থান নিয়েছে তাদের উপর নির্মম নির্যাতন চালাচ্ছে চিহ্নিত এসব মাদক ব্যবসায়ীরা।

শুধু তাই নয়- মাদক বিরোধী পরিবারগুলোকে হামলা চালিয়ে গ্রামছাড়া পর্যন্ত করেছে তারা। অন্যদিকে এসব চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরদের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে অদৃশ্য কোনো শক্তির ইশারায়। ধারণা করা হচ্ছে- খরুলিয়ায় মূলত মাদক কারবারীদেরই শাসন চলছে।

গত সোমবার ১১ মে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কক্সবাজার সদরের খরুলিয়া বেপারিপাড়া গ্রাম থেকে আসা স্থানীয় চিহ্নিত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী রমজান আলী ও মো: শফিসহ তাদের সহযোগী ১৫/২০ জনের সশস্ত্র বাহিনী পাশবর্তী চরপাড়া গ্রামে নারকীয় তাণ্ডব চালায় ও গুলিবর্ষণ করে। এঘটনায় বেশ কিছু নিরীহ গ্রামবাসী গুলিবিদ্ধ হয়ে আহত হয়।

জানা গেছে- মাদকের বিরুদ্ধে প্রতিবাদকারী এই গ্রামবাসীরাই এখন বিপদে। থানায় অভিযোগ জানানোর পরও অনিরাপত্তায় ভোগতে হচ্ছে তাদের। এদিকে মাদক সন্ত্রাসীরা অস্ত্র মামলার আসামী যার মামলা নং ১৯৩/০৫ সদর থানা, জয়নাল আবেদিন জনু (৫০), জামাল হোসেন মনিয়া (৩২), আমান উল্লাহ (৩০) ও মো: শফিসহ (৩৪) তাদের সহযোগীরা প্রতিদিন এলাকায় ঢুকে গ্রামবাসীকে শাসিয়ে যাচ্ছে। হুমকি-ধামকি দিচ্ছে।

আহতরা জানান, গ্রামে আবারো প্রতিরাতে ফাঁকাগুলি ছুঁড়ে আতংকের সৃষ্টি করা হচ্ছে। মধ্যরাতে ঘুমন্ত গ্রামবাসী হঠাৎ গুলির শব্দে দিশেহারা হয়ে পড়েন। সেদিনের ঘটনার পর থেকে প্রায়ই রাতের বেলা গুলির শব্দ শুনতে পাচ্ছেন স্থানীয়রা। এতে এলাকায় নতুন করে আতংকের সৃষ্টি হয়েছে।

এবিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাজান কবির বলেন, গুলিবর্ষণ ও হতাহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। তাদের ধরতে অভিযান চলছে। সেই সাথে নিয়মিত টহলের ব্যবস্থাও করা হবে।

এদিকে রাতের আঁধারে গ্রামবাসীর ওপর গুলিবর্ষণ ও সশস্ত্র হামলার ঘটনায় সদর থানায় একটি মামলা হয়। কিন্তু মামলা হওয়ার পরও অস্ত্রধারী মাদক ব্যবসায়ীদের গ্রেফতার না করায় বিস্ময় প্রকাশ করেছেন সেদিনের হামলায় আহতরা।

 

 

এরপর থেকে আতঙ্কে পুরো গ্রামবাসী তাদের স্বাভাবিক পথ দিয়ে চলাচল করতে না পারায় বিকল্প পথ হিসেবে অনেক দুরের আরেক এলাকা দিয়ে তাদের যাতায়াত করতে হচ্ছে বলে জানিয়েছেন স্থানীরা। তাছাড়া অস্ত্রধারীদের ভয়ে আহত হওয়ার পর থেকে তারা মানবেতর জীবন যাপন করছেন বলে জানা গেছে।

উল্লেখিত এসব অস্ত্রধারী মাদক কারবারীদেরকে মাদক বিক্রিতে বাধা প্রদান করার কারণে চরপাড়াবসীর উপর এখন নিয়মিত আসে হত্যার হুমকিও। তাদের অব্যাহত হুমকিতে ভীত সন্তস্ত হয়ে পড়েছে ওই গ্রামের মাদক বিরোধী লোকজন। মাদক সম্রাটদের হুমকি-ধামকিতে ভুক্তভোগী গ্রামটি এখন ভয়ে স্থবির হয়ে পড়েছে। নীরব কান্নায় বোবা হয়ে গেছে সেদিনের হামলায় আহতদের পুরো পরিবার।

এভাবেই চলছে খরুলিয়ায় মাদক ব্যবসায়ীদের শাসন!

আগেরামুতে পিকআপ ভ্যানে ইয়াবা পাচারকালে ইয়াবাসহ আটক -৩
পরেচীনে আবারো ছড়াচ্ছে করোনা, লকডাউন ঘোষণা