
শাহীন মাহমুদ রাসেল:
কক্সবাজার সদরের বাংলাবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর একটি ডাম্পার (মিনি ট্রাক) উল্টে ৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শনিবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সমুদা ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শনিবার সকালে লিংকরোড এলাকা থেকে ঢাকা মেট্রো ২০৮ নাম্বারের একটি ডাম্পার প্রায় ৭ জন শ্রমিক নিয়ে রামুর উদ্দেশ্যে রওনা দেয়। পরে সকাল সাড়ে ৬টার দিকে ডাম্পারটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সমুদা ব্রীজ (মুহুরি পাড়া অংশ) এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে যায়। এতে ডাম্পারের উপরে থাকা প্রায় ৭ শ্রমিকসহ চালক গুরুতর আহত হয়। ততক্ষানিক তাদের কারো পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়ে দেয়। এদিকে মহাসড়কের ওপর ডাম্পার উল্টে যাওয়ায় কিছুটা সৃষ্টি হয় যানজটের। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহাসড়ক থেকে ডাম্পারটি সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় বাসিন্দা মাষ্টার গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।













