এডভোকেট জহিরুল ইসলামের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

0
7

সিবিকে ডেস্কঃ

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, গণ পরিষদের সাবেক সদস্য এবং কক্সবাজার জেলা আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এডভোকেট জহিরুল ইসলাম আজ সোমবার দুপুরে চট্রগ্রামের সিএসসিআর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তার স্ত্রী, ৩ পুত্র ও ৩ কন্যা ছিল।

আজ বাদ মাগরিব চট্রগ্রামের নাসিরাবাদ হাউজিং সোসাইটি মসজিদ প্রঙ্গনে মরহুমের প্রথম জানাজা এবং আগামিকাল মঙ্গলবার জোহরের নামাজের পর কক্সবাজার বায়তুশ শরফ মসজিদ প্রাঙ্গনে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

আগেকক্সবাজারে ৬ নম্বর বিপদ সংকেত
পরেকরোনার ঝুঁকিতেও সর্বত্র চলছে ঈদের কেনাকাটা