কক্সবাজারে আজও ৪ রোহিঙ্গা সহ ৩৪ করোনা রোগী সনাক্ত

0
9

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে মঙ্গলবার ১৯মে ১৭৮ জনের স্যাম্পল টেস্টের মধ্যে ৩৪ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে।

এছাড়া চকরিয়া উপজেলায় ৭ জন  এবং চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ১জন  পুরাতন করোনা রোগীর ফলোআপ রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়। বাকী ১৩৬ জনের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

 

 

মঙ্গলবার ১৯মে ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া ৩৪জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৫ জন, চকরিয়া উপজেলায় ১৭ জন, পেকুয়া উপজেলায় ২ জন, উখিয়া উপজেলায় ৩ জন, রামু উপজেলায় ১জন, টেকনাফ উপজেলায় ১জন, রোহিঙ্গা শরনার্থী ৪ জন এবং বান্দারবানের  ১জন।

 

আগেএসএসসি’র ফল প্রকাশ ঈদের পর
পরেঈদগাঁওতে ৬ দোকানদারকে জরিমানা