করোনাঃ কক্সবাজার জেলা প্রশাসনের পবিত্র ঈদুল ফিতরের জামাত সংক্রান্ত নির্দেশনা

0
6

 

হাসান তারেক মুকিম:

করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি এড়াতে পবিত্র ঈদুল ফিতরের জামাত সংক্রান্ত নির্দেশনা প্রদান করেছেন কক্সবাজার জেলা প্রশাসন। ২১ মে বৃহস্পতিবার জেলা প্রশাসনের সভায় জেলা প্রশাসক কামাল হোসেন এ নির্দেশনা প্রদান করেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান সহ সরকারী উচ্চ পদস্থ কর্মকর্তাসহ জনপ্রতিনিধিরা।

করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি এড়াতে  তিনি সকলকে নিম্নে উল্লেখিত  নির্দেশনাগুলো মেনে চলার অনুরোধ জানান।

১. খোলা ময়দানে ঈদুল ফিতরের নামাজের জামাত আয়োজন করা যাবে না। মসজিদের অভ্যন্তরে আয়োজন করতে হবে।

২. মসজিদে ১ ঘন্টা পর পর একাধিক জামাত হবে।

৩. প্রতি জামাতে পৃথক পৃথক ইমাম এবং মুয়াজ্জিন থাকবেন।

৪. প্রত্যেক জামাতের পর মসজিদ স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত করতে হবে।

৫. ৩ ফুট দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করতে হবে৷

৬. মসজিদে কোন কার্পেট বিছানো যাবে না। মুসল্লীগণ ব্যক্তিগত জায়নামাজ ব্যবহার করতে পারবেন।

 

 

আগেঈদগাঁতে নির্দেশ অমান্য করে শপিং মল খোলা রাখায় ৪ দোকানীকে ৭ দিনের সাজা
পরেটেকনাফের সাংবাদিক মো. ছলাহ উদ্দিনের ইন্তকাল