এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ৩১ মে

0
4

সিবিকে ডেস্কঃ

২০২০ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ৩১ মে। ওই দিন সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফল ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২১ মে) প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন পরীক্ষার্থীর। এরমধ্যে ছাত্র ১০ লাখ ২৪ হাজার ৩৬৩ জন এবং ছাত্রী ১০ লাখ ২৩ হাজার ৪১৬ জন। ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থীর মধ্যে শুধু এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ২২ হাজার ১৬৮ জন। এরমধ্যে পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ১৬ হাজার ৭২১ জন।

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ৩ ফেব্রুয়ারি। লিখিত পরীক্ষা শেষ হয় ২৭ ফেব্রুয়ারি। আর ব্যবহারিক পরীক্ষা ২৯ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ৫ মার্চ। নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে ফল ঘোষণা করার কথা। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবে উদ্ভূত পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হয়নি।

আগেসরকারি হাসপাতালে বিনামূল্যে দেশে প্রথম উৎপাদিত বেক্সিমকোর রেমডেসিভির
পরেকক্সবাজারে আরও ৩ রোহিঙ্গা করোনায় আক্রান্ত