কক্সবাজারে করোনায় ব্যবসায়ীর মৃত্যু

0
10

সিবিকে ডেস্কঃ

করোনা আক্রান্ত হয়ে কক্সবাজারে আরো একজনের মৃত্যু হয়েছে। তিনি শহরের মসজিদ রোডের সুপরিচিত ব্যবসায়ী হাজী নুরুল আবছার। কক্সবাজার সদর হাসপাতের আইসোলেশনে তিনি মারাযান। গতকাল বুধবার থেকে তিনি কক্সবাজার সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন। তার শ্বাসকষ্ট বেশি থাকায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে রেফার করা হয়। কিন্তু চট্টগ্রামে নেয়ার আগেই আজ বৃহস্পতিবার রাত ১০ টায় তিনি মারা যান। কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহিন আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

কক্সবাজারের সুপরিচিত ব্যবসায়ী প্রতিষ্ঠান “মেসার্স হাজী কাসেম এন্ড সন্স” স্বত্বাধিকারী ছিলেন হাজী নুরুল আবছার। তিনি বাংলাদেশ দোকান মালিক সমিতির কক্সবাজার জেলা শাখার সদস্য, ডিস্ট্রিবিউটর এসোসিয়েশন অব কক্সবাজার এর সহ-সভাপতি। তিনি কক্সবাজার শহরের বার্মিজ স্কুল রোডে বসবাস করতেন।

এনিয়ে কক্সবাজারে ৩জন করোনা রোগীর মৃত্যু হল।

আগেঈদগাঁওর চিকিৎসকসহ ৩জন করোনা পজেটিভ : হাসপাতাল লকডাউন ঘোষনা 
পরেকরোনা উপসর্গ নিয়ে সাবেক এমপির মৃত্যু