পিএমখালীতে বিচারের নামে বাড়ি থেকে ডেকে নিয়ে এক ব্যাক্তিকে হত্যার অভিযোগ

0
4

সিবিকে ডেস্কঃ

কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে বিচারের নামে বাড়ি থেকে বের করে একজনকে হত্যার অভিযোগ উঠেছে। পিএমখালী ইউনিয়নের জুমছড়ি ঘোনারপাড়া এলাকায় ২১ মে সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সদর হাসপাতালে নিহত নুর হোসেনের জামাতা ছৈয়দ নুর অভিযোগ করে বলেন,পিএমখালী ইউনিয়নের জুমছড়ি ঘোনারপাড়া এলাকা গোলামুর রহমানের ছেলে নুর হোসেন (৬০) এর সাথে পার্শবর্তি সীমানা নিয়ে সিরাজ,ছৈয়দ গংদর সাথে বিরোধ চলছিল। তারিধারবাকিতবায় বুধবার ও কয়েকদফা কথাকাটি হয় পরে ২১ মে বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় মেম্বারের কাছে বিচারের কথা বলে নুর হোসেনকে ঘর থেকে বের করে নিয়ে ইফতারের পর মুহুর্তে সিরাজ সহ কয়েকজন মিলে মারধর করে পরে আমার শশুরকে জেলা সদর হাসপাতালে আনলে ডাক্তার মৃত ঘোষনা করে। তিনি দাবী করেন ঘটনার সময় স্থানীয় মেম্বার মোহাম্মদআলম কিছু দূরে অবস্থার করছিল।

 

এদিকে সদর থানার অফিসার ইনাচর্জ জানিয়েছে ঘটনা শুনেছি তবে এখনো মৃত্যুর প্রকৃত কারন জানা যায়নি আমরা তদন্ত করছি। এ বিষয়ে জানতে চাইলে মেম্বার মোহাম্মদ আলমের নাম্বার বন্ধ পাওয়া যায়।সুত্রঃ কক্স৭১

আগেএকদিনে করোনায় সর্বোচ্চ ২৪ জনের মৃত্যু, শনাক্ত ১৬৯৪
পরেকক্সবাজারে ‘আম্পান’ পরবর্তী উদ্ধার, ত্রাণ ও চিকিৎসা সেবায় নেমেছে সেনাবাহিনী