কক্সবাজারে করোনা জয় করে বাড়ি ফিরছেন আরো ৯ জন

0
5

শাহেদ মিজান:

কক্সবাজারে মহামারি করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠলো আরো ৯জন। আক্রান্ত হওয়ার পর দুইবারের রিপোর্ট নেগেটিভ আসার পর তাদেরকে সুস্থ ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। এই নয়জনই রামুর ৫০ শয্যার ডেডিকেটেড করোনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এই হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা. নোবেল কুমার বড়ুয়া এই তথ্য জানান।

তিনি জানান, রামুর ৫০শয্যার ডেডিকেটেড করোনা হাসপাতালে চিকিৎসাধীন ৯ জনকে আজ বুধবার (২৭ মে) ছাড় দেয়া হচ্ছে। এদের মধ্যে কক্সবাজার সদরের ৭ জন, টেকনাফের ১জন, পেকুয়ার ১ জন রয়েছে। এই নিয়ে রামু ৫০শয্যা করোনা ডেডিকেটেড হাসপাতাল থেকে ৩৯ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠবে

কক্সবাজার স্বাস্থ্য বিভাগসুত্রে জানা যায়, কক্সবাজারে মোট করোনা আক্রান্ত রোগীর মধ্যে  চকরিয়া উপজেলায় ১৪০ জন, কক্সবাজার সদর উপজেলায় ১৩৮জন, পেকুয়া উপজেলায় ৩৯ জন, মহেশখালী উপজেলায় ২৮জন, উখিয়া উপজেলায় ৫৩ জন, টেকনাফ উপজেলায় ১৫জন, রামু উপজেলায় ৮জন, কুতুবদিয়া উপজেলায় ৩ জন এবং রোহিঙ্গা শরনার্থী ২৯জন।

আগে১ মাসে ৩ জন স্থানীয়কে হত্যা করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা
পরেনাইক্ষ্যংছড়ির বাইশারীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর অভিযানে জরিমানা আদায়