কক্সবাজারে বৃহস্পতিবার ৮২ করোনা রোগী সনাক্ত

0
3

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে  বৃহস্পতিবার   ২৮ মে ২৫৩ জনের   স্যাম্পল টেস্টের মধ্যে  ৮২ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। তৎমধ্যে নতুন ৭৬ জন বাকি ৬ পুরাতন করোনা রোগীর ফলোআপ রিপোর্ট

কক্সবাজার স্বাস্থ্য বিভাগসুত্রে  এ তথ্য নিশ্চিত করা গেছে।

বৃৃহস্পতিবার ২৮ মে নতুন করে ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া ৭৬ জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৩১ জন, চকরিয়া উপজেলায় ৯ জন, উখিয়া উপজেলায় ৬ জন, রামু উপজেলায় ১২জন, টেকনাফ উপজেলায় ১জন, লোহাগাড়া উপজেলায় ৮ জন, সাতকানিয়া উপজেলায় ৫ জন

নাইক্ষ্যংছড়ি উপজেলায় ১ জন, বান্দারবান সদর উপজেলায় ২ জন ও লামা উপজেলায় ১জন।

এনিয়ে কক্সবাজার জেলায় বুধবার ২৭মে পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৫৫১ জন। তারমধ্যে, করোনা আক্রান্ত হওয়া রোহিঙ্গা শরনার্থী রয়েছে ২৯জন।

তাছাড়া, আগে থেকেই করোনা আক্রান্ত হওয়া রোগীর ফলোআপ টেস্ট রিপোর্টে বৃহস্পতিবার ২৮মে রামু ৪জন, উখিয়ায় ১জন এবং রোহিঙ্গা শরনার্থী ১জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়।

২৮ মে পর্যন্ত উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হলো : চকরিয়া উপজেলায় ১৫৭ জন, কক্সবাজার সদর উপজেলায় ১৭৬জন, পেকুয়া উপজেলায় ৩৯ জন, মহেশখালী উপজেলায় ৩২জন, উখিয়া উপজেলায় ৭৯ জন, টেকনাফ উপজেলায় ১৮জন, রামু উপজেলায় ২৩জন, কুতুবদিয়া উপজেলায় ৩ জন এবং রোহিঙ্গা শরনার্থী ২৯জন।

কক্সবাজার জেলায় ইতিমধ্যে একজন মহিলা সহ মৃত্যুবরণ করেছেন ৭জন করোনা রোগী। মোট ৯৮জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

 

 

আগেকরোনা: ৩১ মে থেকে সার্বিক কার্যাবলী বিষয়ক প্রজ্ঞাপন জারি
পরেনাইক্ষ্যংছড়িতে মোটর সাইকেলের সিটের নিচ থেকে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার