
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে রবিবার ৩১মে ২৫৮ করোনার স্যাম্পল টেস্টে
৭০ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। তাৎমধ্যে পুরাতন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর ফলোআপ টেস্টে ৪ জনের ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া গেছে।
কক্সবাজার স্বাস্থ্য বিভাগসুত্রে এতথ্য নিশ্চিত করা গেছে
রবিবার ৩১মে নতুন ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া ৬৬ করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৩৫জন ও চকরিয়া উপজেলায় ২জন, টেকনাফ১১ জন, উখিয়ায় ১২ জন, মহেশখালী ১জন, রামু ২ জন, পেকুয়া ১ জন, নাইক্ষ্যংছড়ি ১ জন ও লামায় ১ জন।













