করোনার উপসর্গ নিয়ে শহরে আওয়ামীলীগ নেতার মৃত্যু

0
11

ইমাম খাইর, কক্সবাজার

কক্সবাজার পৌরসভার ২ নং ওয়ার্ডের মধ্যম নুনিয়ারছড়ার তরুণ ব্যবসায়ী মোহাম্মদ করিম (৩০) করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

সোমবার (১ জুন) সকাল সাড়ে ৮ টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। করোনার উপসর্গ নিয়ে দুই দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই তার স্যাম্পল সংগ্রহ করা হয়। এখনো রিপোর্ট প্রকাশ হয় নি।

মোহাম্মদ করিম মধ্যম নুনিয়ারছড়া এলাকার শামসুল আলম প্রকাশ শামসু মাঝির ছেলে এবং ওয়ার্ড আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক।

ভাগ্নে সাজ্জাদুল ইসলাম বিশাল এ খবর মুঠোফোনে  জানিয়েছেন।

তিনি জানান, শনিবার তার মামাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হলে রবিবার সকালে হাসপাতালের আইসিউতে নেয়া হয়। আজ সোমবার সকালে মারা যান।

এদিকে, মোহাম্মদ করিমকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসা ব্যবস্থার উপর জেলা যুব লীগের সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল ক্ষোভ প্রকাশ করে নিজের ফেসবুক স্ট্যাটাস দেন

আগেঈদগাঁওতে বেড়ে চলেছে রোগীর সংখ্যা : চারদিকে আতংক  
পরেকক্সবাজারে করোনায় আক্রান্ত হয়ে আরো এক ব্যবসায়ীর মৃত্যু