
কক্সবাজার খবর রিপোর্ট
চকরিয়ায় বৃদ্ধকে উলঙ্গ করে অমানবিক নির্যাতনকারী সেই যুবলীগ নেতা আনসার আলমকে দল থেকে আজীবন বহিষ্কারের নির্দেশ দিয়েছেন কক্সবাজার জেলা যুবলীগ। ২ জুন মঙ্গলবার কক্সবাজার জেলা যুবলীগের সাধারন সম্পাদক শহিদুল হক সোহেল চকরিয়া
ঢেমুশিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সভাপতি আনসার আলমকে দলীয় শৃংখলা ভঙ্গ এবং দলীয় পদবীর অপব্যবহার এর অপরাধে দল থেকে আজীবন বহিষ্কার করার জন্য ঢেমুশিয়া ইউনিয়ন যুবলীগকে নির্দেশ প্রদান করে তার ফেসবুক ওয়ালে পোস্ট দিয়েছেন।
জানা যায় কক্সবাজারের চকরিয়া উপজেলার একজন ৮০ বছরের বৃদ্ধকে অকথ্য ভাষায় গালিগালাজ ও উলঙ্গ করে চড় থাপ্পর মারার দৃশ্য ফেসবুকে ভাইরাল হয়। চকরিয়া উপজেলা ঢেমুশিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ঘটনা এটি। যিনি ঘটনার শিকার তিনি স্থানীয় আওয়ামীলীগের রাজনীতিতে জড়িত, প্রবীণ মুরব্বী নুরুল আলম। হামলাকারি স্থানীয় আরেচ খাতুনের ভাই চিহ্নিত সন্ত্রাসি ও ৪ ওয়ার্ড যুবলীগের সভাপতি আনসার আলম বলে জানা যায়। এ বিষয়ে সোস্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় উঠে। এ ঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানিয়েছেন সচেতন মহল।













