তরুণ সাংবাদিক আজিম নিহাদের পিতার মৃত্যুতে সাংবাদিক সংসদ কক্সবাজার’র শোক

0
5
সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সদস্য ও দৈনিক কক্সবাজারের নিজস্ব প্রতিবেদক আজিম নিহাদের পিতা শাহ আলম মৃত্যু বরণ করেছেন (ইন্নাল্লিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
তিনি বুধবার সকাল ৯টায় রামু উপজেলার ঈদগড় করোলিয়া মোরা এলাকায় তার নিজ বাসায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ৫ জন ছেলে-মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। দুপুরে নামাযে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
আজিম নিহাদের পিতার মৃত্যুতে শোক ও শোকাহত পরিবারের প্রতি সমাবেদনা জানিয়েছেন সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেল, সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম, সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন সিকদার, সিনিয়র সহ-সভাপতি বেদারুল আলম, সহ-সভাপতি বলরাম দাশ অনুপম, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ছৈয়দ আলম, যুগ্ন সম্পাদক সেলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আমার বাংলার কক্সবাজার প্রতিনিধি শহীদুল করিম শহিদ, সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ জাহেদ, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম শামস, দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ ওমর ফারুক জয়, ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম সোহেল, ছৈয়দুল্লাহ আজাদ, নির্বাহী সদস্য এম,এ সাত্তার, জিকির উল্লাহ জিকু, এম. হান্নান, কেফায়াত উল্লাহ, জহির প্রমূখ।
নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
আগেউখিয়ায় কোভিড হাসপাতালে জেলার প্রথম স্পীড অক্সিজেন ব্যবস্থা চালু
পরেরামুর গর্জনিয়ায় বজ্রপাতে ২শিশু ১ মহিলা আহত