চকরিয়ায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

0
4

চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়ায় সানজিদা বেগম (১৯) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গলা টিপে হত্যার অভিযোগ উঠায় স্বামী মো.ছাদেককে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার ৪ জুন)ভোর ৩ টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দরগাহ পাড়ায় এ ঘটনা ঘটেছে। নিহত সানজিদা ওই এলাকার মৃত আবু নাহিদ বাবুলের মেয়ে। এদের দেড় বছর বয়সি এক সন্তান রয়েছে।

নিহত সানজিদার ভগ্নিপতি মো.করিম অভিযোগ করে বলেন, গত ৩ বছর আগে বরইতলীর দরগাহ এলাকার মো.ছাদেকের সাথে আমার শ্যালিকা সানজিদার বিয়ে হয়। এরপর তাদের সংসারে এক সন্তান জন্ম নেয়। এরমধ্যে সানজিদার স্বামী মো.ছাদেক পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ে। এরপর থেকে শুরু হয় সানজিদার উপর নির্যাতন।

তিনি আরো বলেন, শ্যালিকা সানজিদাকে নির্যাতনের খবর পেয়ে রোজার আগে তাকে বাপের বাড়িতে নিয়ে আসি। গত কয়েকদিন আগে স্থানীয় মেম্বারের অনুরোধে তাকে আবার শ্বশুড় বাড়িতে পাঠাই। কিন্তু সানজিদা শ্বশুড় বাড়িতে যাওয়ার পর আবার শুরু হয় নির্যাতন।

নির্যাতনের এক পর্যায়ে বৃহস্পতিবার রাতে সানজিদার মৃত্যু হয়। শ্বশুড় বাড়ি থেকে আমাদেরকে খবর দেয়া হয় সানজিদা বিদ্যুতের শর্ট সার্কিটে মারা গেছে।

ভগ্নিপতি করিম বলেন, আমরা গিয়ে দেখতে পাই সানজিদার নিথর দেহ মাটিতে পড়ে রয়েছে। তার গলায় কালো দাগ এবং কান দিয়ে রক্ত ঝরছে। পরে আমরা ঘটনাটি পুলিশকে জানাই। পুলিশ গিয়ে স্বামী ছাদেককে আটক করে।

তবে হারবাং পুলিশ ফাঁড়ির আইসি আমিনুল ইসলাম গলাটিপে হত্যার কথা অস্বীকার করে বলেন, খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূর লাশ উদ্ধার করি।  তবে প্রাথমিক সুরতহালে গৃহবধূর গলায় কোন দাগ দেখা  যায়নি। তবে পায়ের আঙ্গুলে একটা কালো দাগ রয়েছে। ওই দাগটা দেখে মনে হচ্ছে পুড়ে যাওয়ার।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাবিবুর রহমান বলেন, সানজিদাকে হত্যা করা হয়েছে নাকি শর্ট সার্কিটে মৃত্যু হয়েছে তা নিশ্চিত না। দুই পক্ষ দুই ধরনের কথা বলছে। তাই আমরা লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি।রিপোর্ট পাওয়ার পর জানা যাবে মৃত্যুর সঠিক কারণ।

এদিকে, অভিযোগ উঠায় সানজিদার স্বামী ছাদেককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

আগেরাউজানের এমপির ভাই ফজলে রাব্বি চৌধুরীর ইন্তেকাল
পরেনাইক্ষ্যংছড়িতে করোনা মহামারিতে করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত