উপসর্গ না থাকলে ১৪ দিন পরে দ্বিতীয় টেস্টের প্রয়োজন নাই : সিভিল সার্জন

0
6

মাহাবুবুর রহমান:
হোম আইসোলেশনে থাকা করোনা রোগিদের ১৪ দিন পার হলে যারা সুস্থ থাকবে তাদের দ্বিতীয় টেস্ট প্রয়োজন পড়বে না। তাদের আপনা আপনি সুস্থ বলে ধরে নেওয়া হবে এবং ২৮ দিন পরে তাদের পরিপূর্ন সুস্থ বলে ধরা হবে তারা স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পারবে। এই তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডাঃ মাহাবুবুর রহমান। তিনি জানান সারা দেশে এখন করোনা রোগির সংখ্যা দিন দিন বাড়ছে একই সাথে ব্যাপক হারে সংক্রামন বাড়াতে বেশি পরিমান টেস্ট করা হচ্ছে। তারিধারাবাহিকতায় কক্সবাজার ল্যাবেও এখন ২ হাজারের বেশি নমুনা জমা আছে তাই সরকারের উচ্চ পর্যায় থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হয়েছে। তাই যারা হোম আইসোলেশনে আছে এর মধ্যে যাদের শরীরে কোন উপসর্গ নাই ১৪ দিন পরে তাদের দ্বিতীয় টেস্ট আর প্রয়োজন পড়বে না। এ ব্যপারে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আলী আহসান বলেণ,উচ্চ পর্যায়ে গবেষনায় দেখা গেছে যে কোন করোনা রোগি ১৪ দিনের মধ্যে সুস্থ হয়ে উঠছে আর যাদের শরীরে কোন উপসর্গ নাই তাদের ২৮ দিন পরে আর শরীরে ভাইরাস থাকে না। তাই যারা হোম আইসোলেশনে সুস্থ আছে তাদের দ্বিতীয় টেস্ট প্রয়োজন পড়বে না। কারন ১৪ দিন পরে তারা এমনিতেই নেগেটিভ আসবে। তবে রিপোর্ট  আসার তারিখ থেকে দিন গণনা শুরু হবে। তাই এতে ভীত না হলে সবাইকে সচেতন থেকে করোনা সংকট মোকাবেলা করার জন্য আহবান জানান তিনি।

আগেসাংবাদিক মোনায়েমের অবস্থা সংকটাপন্ন, দোয়া চেয়েছেন
পরেকরোনাঃ দেশে একদিনে সর্বোচ্চ ৪২ জনের মৃত্যুর রেকর্ড, আক্রান্ত ২৭৪৩