
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে সোমবার ৮জুন ৪৭৭জনের স্যাম্পল টেস্টের মধ্যে মোট ১২৬জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। তারমধ্যে, কক্সবাজার জেলার ৯৩জন ও ভিন্ন জেলার ২৭জন ও রোহিঙ্গা শরনার্থী ৬জনের ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া গেছে। বাকী ৩৫১জনের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এতথ্য নিশ্চিত করেছেন।
আজ কক্সবাজার জেলায় ৯৩ জন করোনা পজেটিভদের মধ্যে সদর-৪৭,রামু-১২,উখিয়া-১৪,চকরিয়া -১০,পেকুয়া-৫,মহেশখালী-৪ ও কুতুবদিয়া-১ জন।













