
নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও
জেলা সদরের ঈদগাঁও বাজারের ব্যবসায়ী মনিরুজ্জামান মৃত্যুবরন করেন (ইন্না…..রাজেউন)। তিনি বাজারস্থ মেসার্স জামান পলিথিনের সত্ত্বাধিকারী ও ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য ছিলেন।
তিনি ৮ই জুন রাত ৮টা ২০ মিনিটের দিকে চট্টগ্রামে মা ও শিশু হাসপাতালে চিকিৎসারত অবস্থা মারা যান। তবে কি রোগে মৃত্যুবরন করেছেন তা জানা যায়নি।
মনিরুজ্জামানের মৃত্যুতে বাজারের ব্যবসায়ীসহ আত্বীয় মহলের মাঝে শোকের ছায়া বিরাজ করছে। তবে তাঁর মৃত্যুতে গভীর শোকসহ পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন সিনিয়র সাংবাদিক মো: রেজাউল করিম,ঈদগাহ রিপোর্টার্স সোসাইটির সাবেক সভাপতি এম আবু হেনা সাগর, মুফিজুর ইসলাম মফি,সাবেক সাধারন সম্পাদক আশফাক উদ্দিন আরাফাত,সদস্য মোজাম্মেল হক।













