কক্সবাজারে মঙ্গলবার সদরে ৩৪ জনসহ সর্বমোট ১২১ জন করোনা রোগী সনাক্ত

0
4

নিজস্ব প্রতিবেদকঃ

মঙ্গলবারও (৯ জুন) কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে সর্বাধিক ৪৭৮ জনের করোনা পরীক্ষা হয়েছে। এদের মধ্যে ১২১ জনের রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে, যাদের মধ্যে ৩ জন ফলোআপ রোগী আছেন। প্রতিদিনের মতো এ দিনও কক্সবাজার সদরে সর্বাধিক ৩৫ জন (একজন ফলোআপসহ) করোনা রোগী শনাক্ত হয়েছে।

এদিন ৪৭৮ জনের নমুনা পরীক্ষা করে ৩৫৭ জন রোগীর রিপোর্ট নেগেটিভ এসেছে।

কক্সবাজার মেডিকেল কলেজের ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এই তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবারের টেষ্টে কক্সবাজার জেলার ৮০ জন, বান্দরবান জেলার ১০ জন, চট্টগ্রাম জেলার ১২ জন ও রোহিঙ্গা রয়েছেন ১৯ জন। এদের মধ্যে কক্সবাজার জেলায় একজন ফলোআপ এবং রোহিঙ্গা শিবিরের দুইজন ফলোআপ রয়েছেন।

ডা. শাহজাহান নাজিরের দেয়া তথ্য মতে, নতুন শনাক্ত হওয়াদের মধ্যে কক্সবাজার সদরে ৩৪ জন, রামুতে ১ জন, উখিয়ায় ৬ জন, টেকনাফে দুইজন, চকরিয়ায় ২২ জন, মহেশখালীতে ৩ জন ও পেকুয়ায় ১০ জন এবং চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় ১২ জন, বান্দরবান জেলায় ১০ জন ও রোহিঙ্গা শরণার্থী শিবিরে ১৭ জন আছেন। এছাড়াও কক্সবাজার সদরে একজন ফলোআপ ও রোহিঙ্গা শরণার্থী শিবিরে দুইজন ফলোআপ আছেন।

আগেবাড়িওয়ালাকে ফাঁসাতে ভাড়াটিয়ার শিশু হত্যা,ফেঁসে গেলেন হত্যাকারী
পরেআমেরিকার প্রেসিডেন্ট পদে লড়বেন রক!