দেশে করোনায় মৃত্যু হাজার ছাড়ালো, নতুন শনাক্ত ৩১৯০

0
3

সিবিবে ডেস্কঃ

দেশে করোনায় আক্রান্ত মৃত্যু হাজার ছাড়ালো। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা যায় ৩৭ জন। এ নিয়ে করোনা শনাক্ত হয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ১২ জন। দেশে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে দেশে মোট করোনা আক্রান্ত রোগী ৭৪ হাজার ৮৬৫ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫৯৬৫ টি। নমুনা সংগ্রহ করা হয়েছি ১৬৯৯৪ টি।

গতকাল মঙ্গলবার দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড সংখ্যক ৪৫ জন মৃত্যুবরণ করেন। ৩ হাজার ১৭১ জনের করোনা শনাক্ত হয়।

আজ বুধবার দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করে। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়।

আগেকরোনামুক্ত নিউজিল্যান্ড, আনন্দে নাচলেন প্রধানমন্ত্রী
পরেরক্তের গ্রুপ ‘এ’ ধারীদের করোনা সংক্রমণের ঝুঁকি বেশি, ‘ও’ গ্রুপে কম