রুস্তম আলী চৌধুরী সহ পরিবারের ৫ সদস্য করোনা মুক্ত : মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন

0
4

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার সদর রামু আসনের জাতীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের একান্ত রাজনৈতিক সচিব এবং জেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রোস্তম আলী চৌধুরী সহ পরিবারের ৫ সদস্য করোনা মুক্ত হয়েছে। ১১ জুন কক্সবাজার মেডিকেল কলেজের রিপোর্টে এই তথ্য পাওয়া গেছে। রুস্তত আলী চৌধুরী মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে গনমাধ্যমে জানান,দেশে করোনা পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর থেকে আমি মাননীয় সংসদ সাইমুম সরওয়ার কমল এমপির সাথে এবং ব্যাক্তিগত ভাবে ত্রাণ তৎপরতায় অংশ নিয়েছি। এছাড়া আমি পরিবহণ ব্যবসায়ি হিসাবে বিভিন্ন সংস্থায় করোনা রোগি বা চিকিৎসা সহায়তা কাজে আমার এম্বোলেন্স সহ অন্যান্য গাড়ী সেবার কাজে নিয়োজিত আছে তাই সে কোন ভাবেই হউক আমি ২৮ মে করোনা পজিটিভ হই। পরবর্তীতে আমার পরিবারের আরো ৫ সদস্য করোনা পজিটিভ হয়। তবে আমি এবং আমার পরিবার ধর্য্য এবং সাহসিকতা সাথে চিকিৎসা চালিয়ে গেছি। তাই আল্লাহর রহমতে আজ আমাদের দ্বিতীয় টেস্টে সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। এই কঠিন পরিস্থিতিতে মাননীয় সংসদ সদস্য আমাকে এবং আমার পরিবারকে ২ বার এস.এম পাড়াস্থ বাসায় দেখতে এসেছিল এবং সব সময় খোঁজ খবর রেখেছেন সে জন্য মাননীয় সংসদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা একই সাথে যারা বিভিন্ন ভাবে আমার জন্য দোয়া করেছেন খোঁজ খবর নিয়েছেন পরিবারের প্রতি ভালবাসা দেখিয়েছেন তাদের সবার প্রতি আমি এবং আমার পরিবার আন্তরিক কৃতজ্ঞ।

আগেমেয়র মুজিবের সহকারী এবি ছিদ্দিক খোকন করোনামুক্ত
পরেবান্দরবানের ডিসি করোনায় আক্রান্ত, মোট আক্রান্ত ৭৮