
হাসান তারেক মুকিম:
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে মঙ্গলবার ১৬ জুন ৬১০ জনের স্যাম্পল টেস্টের মধ্যে ৯৬জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে।বাকী ৫১৪ জনের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।
পজিটিভ আসা ৯৬ জনের মধ্যে ৮২ জন কক্সবাজার জেলার। বাকি ১৪ জনেরর মধ্যে ১৩ ভিন্ন জেলার ও ১জন রোহিঙ্গা শরণার্থী রয়েছে।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার ১৬ জুন নতুন করে‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া ৯৬জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৩৮ জন, উখিয়া উপজেলায় ৮জন, রামু উপজেলায় ২জন, টেকনাফ উপজেলায় ২২জন, কুতুবদিয়ায় ১জন, মহেশখালী৩ জন, পেকুয়া ৫ জন, চকরিয়া ৩ জন, লোহাগাড়ায় ৫ জন,বান্দরবান ৮জন ও রোহিঙ্গা ১ জন।
আজকে নতুন করে পজিটিভ আসা ৮২জন সহ কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় মোট করোনা রোগীর সংখ্যা যথাক্রমে
কক্সবাজার সদর ৩৮জন। ( সর্বমোট ৭৭৪জন)
রামু উপজেলা ২জন। (সর্বমোট ১২২জন)
টেকনাফ-২২ জন (সর্বমোট ১৩৮জন)













