কক্সবাজারে বুধবার সদরে ৫০ জন সহ ১০৩ জন করোনা পজিটিভ

0
5

 

হাসান তারেক মুকিম:

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে বুধবার ১৭ জুন ৬৫৩ জনের স্যাম্পল টেস্টের মধ্যে ১০৩জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। তৎমধ্যে ২ জন পুরাতন করোনা  রোগীর ফলোআপ রিপোর্টও পজিটিভ পাওয়া গেছে।

বাকী ৫৫০ জনের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।

পজিটিভ আসা ১০১ জনের মধ্যে ৮০জন কক্সবাজার জেলার। বাকি ২১ জনের মধ্যে ২০জন  ভিন্ন জেলার ও ১জন রোহিঙ্গা শরণার্থী রয়েছে।

 

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

 

বুধবার ১৭ জুন নতুন করে‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া ১০১জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৫০ জন,  উখিয়া উপজেলায় ৭জন, টেকনাফ উপজেলায় ১০জন, মহেশখালী৪ জন,  চকরিয়া ৯ জন, সাতকানিয়া ৩ জন,বান্দরবান ১৭জন ও রোহিঙ্গা ১ জন।

 

আজকে নতুন করে পজিটিভ আসা ১০১জন সহ কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় মোট করোনা রোগীর সংখ্যা যথাক্রমে

কক্সবাজার সদর ৫০জন। ( সর্বমোট ৮২৪জন)

রামু উপজেলা ২জন। (সর্বমোট ১২২জন)

টেকনাফ-১০ জন (সর্বমোট ১৪৮জন)

উ‌খিয়া-৭ জন (সর্বমোট ২৫২জন)
চক‌রিয়া-৯ জন (সর্বমোট ২৬৯ জন)
ম‌হেশখালী-৪ (সর্বমোট ৬৩জন)
পেকুয়া-৫, (সর্বমোট ৭৯জন)
কুতুব‌দিয়া-১ (সর্বমোট ১০জন)

 

 

আগেলিংরোডে টিকাদারের অবহেলায় বহুতল ভবন ধ্বসে পড়ার শঙ্কা
পরেফটোল্যাব: ব্যবহারকারীর তথ্য মার্কিন গোয়েন্দা সংস্থায়?