মাতামুহুরী নদীতে লাকড়ি ধরতে গিয়ে প্রবাসী যুবক নিখোঁজ

0
5

চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে উজান থেকে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে আরিফুল ইসলাম (২৬) নামের মালয়েশিয়া ফেরত এক যুবক নিখোঁজ হওয়ার পরও এখনো খোঁজ মেলেনি।

বুধবার বিকাল ৪টার দিকে চকরিয়া পৌরশহরের ৯নম্বর ওয়ার্ডের ১নম্বর বাঁধ এলাকায় মাতামুহুরী নদীতে লাকড়ি ধরতে গিয়ে পানিতে ডুবে গিয়ে নিখোঁজ হয় ওই যুবক। আরিফ ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, বুধবার বিকালে শখের বসে মাতামুহুরী নদীতে উজান থেকে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে পানির স্রোতে ভেসে গিয়ে ডুবে যায় মালেয়েশিয়া প্রবাসী যুবক আরিফ। নদীতে ডুবে যাওয়ার পর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত তার কোন সন্ধান মেলেনি।

চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম নিখোঁজ প্রবাসী যুবকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আগেকক্সবাজারে বৃহস্পতিবার ৩ রোহিঙ্গা সহ ১১৩ জন করোনা পজিটিভ
পরেচকরিয়ায় পাহাড় ধ্বসের ঝুঁকিতে ২০ হাজার পরিবার, মাতামুহুরীতে পাহাড়ি ঢল, নিন্মাঞ্চলে বন্যা