
হাসান তারেক মুকিম:
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে শুক্রবার ১৯ জুন ৬৭৯ জনের স্যাম্পল টেস্টের মধ্যে ১৫০ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। তৎমধ্যে ৬ জন পুরাতন করোনা রোগীর ফলোআপ রিপোর্টও পজিটিভ পাওয়া গেছে।
বাকী ৫২৯ জনের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।
নতুন পজিটিভ আসা ১৪৪ জনের মধ্যে ১১৩জন কক্সবাজার জেলার। বাকি ৩১ জনের মধ্যে ৩০জন ভিন্ন জেলার ও ১জন রোহিঙ্গা শরণার্থী রয়েছে।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার ১৯ জুন নতুন করে‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া ১৪৪জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৭২ জন, রামু উপজেলায় ১৪জন, উখিয়া উপজেলায় ৫জন, টেকনাফ উপজেলায় ৬জন, মহেশখালী ২ জন, চকরিয়া ৮ জন, পেকুয়ায় ৬ জন, কুতুবদিয়ায় ৩ জন, সাতকানিয়া ৩ জন,বান্দরবান ২৪জন ও রোহিঙ্গা ১ জন।













