অবশেষে অমাখোঁর সহযোগিতায় খরুলিয়া চেয়ারম্যান পাড়ার বিধবা চম্পা খাতুন নতুন বাড়ী পাচ্ছেন! 

0
4

সাঈদ হোসাইন আকাশ : 

যেখানেই আত্মমানবতার চিৎকার
সেখানেই অমাখোঁ পরিবার!
কক্সবাজার সদরের খরুলিয়া চেয়ারম্যানপাড়ার বিধবা চম্পা খাতুনের বাড়ীর কাজ শুরু করেছে আত্মমানবতার সংগঠন অসহায় মানুষের খোঁজে (অমাখোঁ)। গৃহহীন হয়ে পড়া এই নারীকে প্রায় ৪০ হাজার টাকা ব্যয়ে নতুন একটি ঘর তৈরি করে দিচ্ছেন অমাখোঁর দাতা সদস্য  মানবিক কর্মীরা। আজ অনানুষ্ঠানিক ভাবে  নতুন ঘর তৈরির কাজ শুরু করা হয়।
মানবিক প্রকল্পে যেসব দাতা সদস্যগন আর্থিকভাবে সহযোগিতা করছেন তারা হলেন –
নিয়ামত উল্লাহ্‌,১০০০০ টাকা রামু মেডিকো কক্সবাজার ৫০০ টাকা, তাহের ভাই, পেকুয়া ৫০০ টাকা, নাম প্রকাশ না কর শর্তে ২০০০ টাকা।
রিজভী, জোয়ারিয়ানালা ৫০০ টাকা, মাহাবুব উমখালী ৫০০ টাকা,শাহজাহান বাজারপাড়া ঘাটপাড়া ১০০০ টাকা, আনিসুল কবির, ঘাটপাড়া ১০০টাকা, আয়াছ উল্লাহ্‌, উপদেষ্টা ও আজীবন সদস্য ১০০০ টাকা,  মনছুর আলম,উপদেষ্টা ও আজীবন সদস্য ১১৫০ টাকা, রফিকুল ইসলাম(জাফর ইকবাল রেফারেন্স) ৩০০ টাকা,  জাফর ইকবাল, প্রফেসর সিটি কলেজ ৫০০ টাকা।  জহির উদ্দিন, কার্যকরী সদস্য ৫০০ টাকা, সাইফুল ইসলাম, কার্যকরী সদস্য ১০০০ টাকা, ইয়াছিন আরফাত ওয়াফি,২০০০ টাকা, তারেকুল ইসলাম,২০০০ টাকা, মোঃ মালেক, সুতারচর ২০০০ টাকা শওকত স্যার, সাবেক শিক্ষক, খউবি ১০০০ টাকা জাহেদ রানা চৌধুরী ১১৭০টাকা,জসিম উদ্দিন খোকা, ৫০০০ টাকা।
অমাখোঁর সাধারণ সম্পাদক এম শরিয়ত উল্লাহ জানান : বেশ দীর্ঘদিন যাবৎ শুনে আসছি বিধবা এ নারীর বাড়ির অবস্থা করুন। এ দুরবস্থা দেখে আত্মমানবতার সংগঠন অসহায় মানুষের খোঁজে সারথী ভাইয়েরা নিয়মিত সভায় এজেন্ডা এনে বাড়ি নির্মাণের জন্য ফান্ড সংগ্রহের কাজে নেমে পড়েন। এখনো বাজেটে প্রায় ৭ হাজার টাকা মতো ঘাটতি দেখা যাচ্ছে। আশা রাখি তা শীঘ্রই পূর্ণ হবে। ইনশাআল্লাহ
উপকার ভোগী  চম্পা খাতুন বলেন,স্বামীকে হারিয়ে দিশাহারা হয়ে পড়েছি। আমার কোন সন্তান নাই।  একটি ছোট্ট ত্রিপল মোড়ানো ঘরে অতি কষ্টে দিন যাপন করি। কিছু দিন আগে ঝড়ে সেই ছোট্ট ভাঙ্গা ঘরটিও তছনছ হয়ে যায়।অবশেষে আমার পাশে দাড়ায় মানবতার সংগঠন অসহায় মানুযের খোঁজে (অমাখোঁর) ছেলেরা।তারা আমাকে মাথা গোঁজার জন্য একটি ঘর করে দিচ্ছে । তাদের এই উপকারের কথা আমি কোন দিনও ভুলতে পারবো না।
সর্বমোট অনুদান সংগ্রহ ৩২৭২০ টাকা।
এই প্রকল্পের আনুমানিক বাজেট ৪০০০০ টাকা।  সমাজের বিত্তবান ও হৃদয়গ্রাহী ভাইদের এগিয়ে আসার আহ্বান করছে অমাখোঁ।
#বিকাশ_ও_যোগাযোগ
01816800228,01912563690

আগেপ্রণোদনার কোনো খবরই জানেন না ক্ষতিগ্রস্ত কৃষক
পরেফতেখাঁরকুলকে রেডজোন ঘোষনা করে লকডাউন!