শহরের টেকপাড়ায় তৃতীয় শ্রেনীর ছাত্রীর মৃত্যু

0
4

নিজস্ব প্রতিবেদকঃ

গায়ে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তির ১ ঘন্টার মাথায় তৃতীয় শ্রেণীর ছাত্রীর মৃত্যু হয়েছে। সে শহরের টেকপাড়া হাঙ্গরপাড়া এলাকার জসিম উদ্দিনের মেয়ে টুম্পা বর্তমানে হলিচাইল্ড স্কুলের তৃতীয় শ্রেনীর ছাত্রী ছিল। টুম্পার খালাত ভাই সাইফুল জানান,টুম্পার ২ দিন আগে থেকে গায়ে সামান্য জর ছিল ২২ জুন ভোর রাত ৪ টার দিকে হাত পা ঠান্ডা হয়ে আসলে আমরা জেলা সদর হাসপাতালে নিয়ে যায় সেখানে প্রথমে বেশ কিছুক্ষন ফেলে রাখলেও পরে জরুরী বিভাগ থেকে ২ টি স্যালাইন দিয়ে উপরে পাঠানো হয়। পরে উপরে শিশু ওয়ার্ডে গিয়ে ভর্তি হওয়ার কিছুক্ষণ পরেই টুম্পা বলে তার গলা ব্যাথা করছে এবং দমবন্ধ হয়ে আসছে এভাবে ছফফট করতে করতেই সে মারা যায়। এদিকে হাসপাতালের জরুরী বিভাগ সূত্রে জানা গেছে টুম্পার পালস লেভেল প্রথমে কম ছিল পরে জরুরী বিভাগে চিকিৎসা দেওয়ার পর সেটা বাড়লে ওয়ার্ডে রেফার করা হয়। সেখানেই তার মৃত্যু হয়। তবে ঠিক কি কারনে শিশুটির মৃত্যু হয়েছে তা এখনো বুঝতে পারছি না। এদিকে তৃতীয় শ্রেণীর ছাত্রীর মৃত্যুতে পরিবার সহ টেকপাড়া এলাকার শোকের ছায়া বিরাজ করছে।

আগেটাকার জন্য ব্যবসায়ী বন্ধুকে কেটে ৩ টুকরো: মূল আসামি গ্রেফতার
পরেকরোনাঃ দেশে ২৪ ঘণ্টায় ৩৮ মৃত্যু, শনাক্ত ৩৪৮০