চকরিয়াতে ১৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছে নোঙর

0
3

 

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম অঞ্চলের জনগণের সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে উগ্রবাদ সহিংসতা প্রতিরোধ প্রকল্পের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে চকরিয়ায় ১৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছে নোঙর। মঙ্গলবার (২৩ জুন) চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়ন এবং চকরিয়া পৌরসভায় মহামারী করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায়, হতদরিদ্র‍ যুব ফোরাম সদস্য, ক্লাব সদস্য ও উঠান বৈঠকে অংশগ্র‍হনকারী নারীসহ এরুপ ১৫০ পরিবারের এর মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

পৃথক অনুষ্ঠানে বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল আহমদ সিকদার এবং মমতা মহিলা সমিতি’র সভাপতি ও নারী নেত্রী খুকী চৌধুরী উপস্থিত থেকে উক্ত খাদ্য সামগ্রী বিতরন করেন। এছাড়াও সিভিক প্রজেক্টের প্রোগ্র‍াম কো-অর্ডিনেটর নাজমুল বারাত রনি, মনিটরিং এন্ড ডাটা ইভালুয়েশন অফিসার বন রত্ন তঞ্চঙ্গা, প্রজেক্ট ম্যানেজার মোঃ রাসেল, হিসাব কর্মকর্তা মোঃ হেফাজ উদ্দিন, মোঃ জুবাইদ, এখলাসুর রহমান, ইয়াসমিন আক্তার উক্ত ত্র‍াণ কার্যক্রমে উপস্থিত ছিলেন।

প্র‍তি পরিবারের জন্য চাউল ১৫ কেজি, ডাল ২ কেজি, আলু ৫ কেজি, চিনি ২ কেজি, পেঁয়াজ ২ কেজি ও ২ লিটার করে তেল বিতরনকৃত খাদ্য সামগ্র‍ীর মধ্যে রয়েছে বলে জানা যায়।

এছাড়া ওই দিন মহামারী করোনা সংক্রমণ রোধে “জনগণের সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধ” প্রকল্পের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে বাস-স্টেশন চকরিয়া, সিটি মার্কেট চকরিয়া পৌরসভা, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়া থানা রাস্তার মাথার উভয় পাশে জনবহুল জায়গায়, চকরিয়া পৌরসভার ২ ও ৪ নং ওয়ার্ডের অলিগলিতে জীবাণু নাশক স্প্র‍ে ছিটিয়ে জীবাণু প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করা হয়।

উল্লেখ্য যে, জিসার্ফ এর অর্থায়নে ইপসা সিভিক কমসোর্টিয়াম এর সহযোগিতায় চকরিয়া উপজেলায় সিভিক প্রজেক্ট রাউন্ড-২ বাস্তবায়ন করছে উন্নয়ন সংস্থা “নোঙর”।

আগেআওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম চৌধুরীর করোনা পজিটিভ
পরেকরোনা ছড়িয়ে পড়া রোধে জনপ্রতিনিধিদের ভূমিকা জরুরী:এমপি কমল