কক্সবাজারে বুধবার সদরে ৬৩ জনসহ ৯৮ জনের করোনা পজিটিভ

0
3

হাসান তারেক মুকিম

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে বুধবার ২৪ জুন ৫৮৬ জনের স্যাম্পল টেস্টের মধ্যে মোট ১০১ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়। তৎমধ্যে ৩ জন পুরাতন রোগীর ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে।

আজ কক্সবাজার জেলায় নতুন করে  পজিটিভ পাওয়া যায়  ৮৮ জন, ভিন্ন জেলায় ৯ জন, ও ১ জন রোহিঙ্গা শরণার্থী রয়েছে।

বাকি ৪৮৫ জনের স্যাম্পল টেস্টের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এতথ্য নিশ্চিত করেছেন।

বুধ মবার ২৪ জুন ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া কক্সবাজার জেলার ৮৮ জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৬৩ জন, উখিয়ায় ৪ জন, চকরিয়া উপজেলায় ৫ জন, রামু উপজেলায় ৫ জন, টেকনাফে ১ জন, কুতুবদিয়ায় ৭, মহেশখালী উপজেলায় ১ জন ও পেকুয়া উপজেলায় ২ জন। ভিন্ন জেলার মধ্যে বান্দরবান জেলায় ৭ জন, সাতকানিয়ায় ২ জন ও ১ জন রোহিঙ্গা শরণার্থীর  রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে।

আগেআবু সিদ্দিক ওসমানী ও পরিবারের ৭ সদস্য করোনাক্রান্ত
পরেনাইক্ষ্যংছড়ির ২ যুবক ইয়াবাসহ ডিএনসির হাতে আটক