মহেশখালীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

0
4

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোট মহেশখালীতে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ১০টার সময় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সলিম উল্লাহ পশ্চিম সিপাহির পাড়ার মৃত গোলাল আহমদের পুত্র।

জানা যায়, ছোট মহেশখালীর ১২ নম্বর খাস খতিয়ানের পাহাড়ি জমি নিয়ে আপন দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার সময় নিজ বাড়িতে কথা কাটাকাটির এক পর্যায়ে লোহার রড় দিয়ে আপন বড়ভাই সলিম উল্লাহকে (৪৫) মাথায় বড় ধরনের আঘাত করে তার ছোট ভাই ঘাতক নছর উল্লাহ।  গুরুতর আহত সলিম উল্লাহকে তার মা ও ভাইগণ উদ্ধার করে রাত ১১ টায় মহেশখালী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা জানান, পাহাড়ি একখন্ড জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ ছিলে। সেই বিরোধে জের ধরে নছর উল্লাহ তাকে পিটিয়ে হত্যা করে।

ঘটনার পর পর হত্যাকারিকে আটক করতে ঘটনাস্থলে অভিযানে চালাচ্ছে বলে পুলিশ জানিয়েছেন।

আগেটেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ ৩ যুবক আটক
পরেবাংলাদেশ হিন্দু যুব পরিষদ এর কক্সবাজার জেলা কমিটি গঠিত