কক্সবাজার শহরের লক্করঝক্কর সড়ক দিয়ে যেতে চায় না গাড়িও

0
7

বলরাম দাশ অনুপমঃ 

পায়ে হেঁটে চলাচলও সম্ভব নয়। যানবাহনও যেতে চায় না লক্কর-ঝক্কর সড়ক দিয়ে। আর একটু বৃষ্টি হলেই কক্সবাজার শহরের সড়ক ও উপসড়কে সৃষ্ট গর্তে পানি জমে পরিণত হয় ডোবায়। সড়কগুলোর এই দূরবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করছেন পৌরবাসী। বর্ষা মৌসুমে নালা নর্দমা ঠিকমত পরিস্কার হচ্ছে না বলেও অভিযোগ করেন তারা।

তবে করোনায় উদ্ভূত পরিস্থিতিতে সড়ক সংস্কার করতে না পারার জন্য এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।

শহরের পূর্ব টেকপাড়ার বাসিন্দা আনোয়ারুল আরিফ জানান, ‘পৌরসভা এলাকার টেকপাড়া ও হাঙ্গরপাড়ার রাস্তার অবস্থা খুবই খারাপ। রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে রিকশা কিংবা অন্যকোন গাড়ি তো দূরের কথা পায়ে হাঁটাও মুশকিল হয়ে পড়েছে। আমার জানা মতে গত কয়েক বছরে আমাদের রাস্তার কোন সংস্কার বা উন্নয়ন কাজ হয়নি।’

স্থানীয় আবুচিং রাখাইন বলেন, ‘আমার বাড়ির সামনের রাস্তা সব সময় হাঁটু পানিতে ডুবে থাকে, বৃষ্টি থাকলেও না থাকলেও। কারণ রাস্তায় যে বড় বড় গর্ত আছে তাতে সব সময় পানি জমে থাকে। চলাচলে অসুবিধার কারণে আমরা কয়েকজন মিলে বালির বস্তা দিয়েছি রাস্তার পাশে। এখন কোন রকমে এলাকাবাসী হাঁটাচলা করছে।’

আগেবেনাপোল সীমান্তে বাংলাদেশিকে গুলি করে মারল বিএসএফ
পরেবিশ্বকাপ বিক্রি : সাঙ্গাকে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ভক্তদের বিক্ষোভ